1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পুলিশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

karjaloyবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশের ভ্যান ও জলকামান সরিয়ে নেয়া হয়েছে। রোববার মধ্যরাতে প্রায় আড়াইটার দিকে একই সঙ্গে সেখান থেকে অতিরিক্ত পুলিশও প্রত্যাহার করে নেয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন এরপর রাতেই কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কটি যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তবে খালেদা জিয়া এখনো ওই কার্যালয়েই রয়েছেন।

গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। এর মধ্যে ৫ জানুয়ারি তিনি সেখান থেকে বেরিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলেও তা পারেননি। পরে সেখান থেকেই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

কার্যালয়ের সামনের সড়কে জলকামান ও পুলিশের ভ্যান ছাড়াও রাখা হয়েছিল ইট ও বালুর ট্রাক। এক পর্যায়ে পুলিশ কার্যালয়ের মূল ফটকও আটকে দিলে ভেতরে একদল নেতাকর্মীসহ অবস্থান নেন খালেদা জিয়া। এরপর কিছু পুলিশ, ইট-বালুর ট্রাক সরিয়ে নিলেও জলকামান ও ভ্যান সহ অতিরিক্ত পুলিশ প্রহরা বিদ্যমান ছিল। সবশেষে গত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ প্রহরা প্রত্যাহারের পর বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছেন বলে ওই কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ