1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

নাসির জামশেদ পাকিস্তান দলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৯৩ Time View

বর্তমান দলের তিনজনকে বাদ রেখে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। শোয়েব মালিক আগে থেকেই একাদশের বাইরে। তাকে ছেটে ফেলা নির্বাচকদের জন্য সহজই ছিলো। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফরহাত এবং উইকেটরক্ষক আদনান আকমল পারফরমেন্সের জন্যই বাদ পড়েছেন।

১৫ সদস্যের দলে ফিরেছেন নাসির জামশেদ ও উইকেটরক্ষক সরফরাজ আহম্মেদ। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছেন জামশেদ। সন্দেহভাজন স্পটফিক্সার সাজিদ খানের কাছে এই ক্রিকেটারের ব্যাংক একাউন্ট এবং মোবাইল নম্বরও পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলার সুযোগ হয়নি পেসার জুনায়েদ খানের।

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেন,‘অল্প সময়ের মধ্যে এশিয়া কাপের জন্য সবচেয়ে ভালো একটি দল গড়ার চেষ্টা করেছি। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন মালিক এবং এই সিরিজে তার জন্য জায়গা খুজে পাওয়া যায়নি। আমরা মিসবাহর সঙ্গে আলোচনা করেই দল নির্বাচন করেছি।’

পাকিস্তান স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, উমর আকমল, হাম্মাদ আজম, আসাদ শফিক, শহীদ আফ্রিদি, আজহার আলী, সরফরাজ আহম্মেদ, সাঈদ আজমল, আব্দুল রেহমান, উমর গুল, আইজাজ চিমা ও ওয়াহাব রিয়াজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ