1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে হ্যাপীর আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

rubel pজাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।

রোববার হ্যাপির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানান তার আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।

গত ১১ জানুয়ারি দুপুরে রুবেলের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস। ওইদিনই বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। জামিনে মুক্তির পরদিন ১২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি। আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ