1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাবো: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

hasina29বর্তমান সরকার যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে অবরোধ-হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের মানুষ খুন, বোমা মারা, ধ্বংসাত্মক কাজ করা, গাড়ি পোড়ানো- এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আর এই ধরনের সন্ত্রাসীদের যেখানে পাওয়া যায় ধরতে হবে।”

তিনি বলেন, “সরকার যখন দেশের উন্নয়নের জন্য কাজ করছে, তখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা চলছে।  এভাবে চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস হতে দেখতে পারি না।”

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্য কী কী করেছি সেটা আর বললাম না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য আরো কত কী করতে পারি সেটাই কথা। ”

প্রধানমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, “তবে এখানে আরেকটা বিষয় আছে। সব মুক্তিযোদ্ধা কিন্তু আদর্শ ধরে রাখতে পারে নাই- এটাও মাথায় রাখতে হবে। অনেকেই তো ওই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে, রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছে।”

বিএনপি নেত্রী অবরুদ্ধের নাটক করে দেশবাসীকে ধোঁকা দিচ্ছেন বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ