1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বৃহস্পতিবার খালেদার কার্যালয় ঘেরাও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

karjaloy khaledaআগামী ২১ জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় সামনে সকাল ১০টায় সমাবেশ এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ কর্মসূচির ঘোষণা করেন।

হরতালের নামে বাসে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা মেরে শ্রমিক, যাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও আইন করে হরতাল বন্ধ করার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

ইনসুর আলী বলেন, ‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট প্রতিদিন গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে যাচ্ছে। বোমা মেরে তারা সাধারণ মানুষ, হেলপার , ড্রাইভারদের পুড়িয়ে মারছে। গণতান্ত্রিক দেশে এরূপ অরাজকতা চলতে দেয়া যায় না।’

বোমা মেরে সাধারণ মানুষ, পুলিশ গাড়ির ড্রাইভার- হেলপারদের পুড়িয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওয়াহেদুজ্জামান বলেন, ‘যেসব এলাকায় এ ধরনের সহিংসতা হয়েছে সেসব এলাকার জামায়াত-বিএনপি নেতাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, আয়োজক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ