1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নৌমন্ত্রীর বাস ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

shajahanমাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় নৌপরিবহনমন্ত্রীর মালিকানাধীন সার্বিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস শনিবার রাতে ঢাকা থেকে মাদারীপুর আসছিল। এ সময় সদর উপজেলার মোস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এলে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে মারলে যাত্রীবাহী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত গাড়িতে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হামলা করেছে। তবে গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ