1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

দুর্বৃত্তদের আগুনে ঘুমন্ত বাস সহকারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

busfire15গাজীপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় চালকের সহকারী পুড়ে মারা গেছেন। রাত তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তোফাজ্জেল হোসেন (১৮)। তার বাড়ি সুনামগঞ্জ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাসটি রেখে ভেতরে ঘুমিয়েছিলেন হেলপার তোফাজ্জল। রাত তিনটার দিকে এলাকাবাসী বাসটি জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভানোর পর বাসের দরজার কাছে তোফাজ্জলের লাশ দেখতে পান। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ