1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

খালেদা জিয়া কঠিন পরিণতির সম্মুখীন হবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ৯৭ Time View

enu uতথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া যতবারই প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতা অন্তর্ঘাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে কঠিন পরিণতির সম্মুখীন হবে।

রোববার বেলা ১১টার সময় কুষ্টিয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫ জানুয়ারির আগে থেকে উনি (খালেদা জিয়া) নাশকতার আশ্র্রয় নিয়েছেন ও সহিংস ঘটনার আলামত প্রদর্শন করেছেন। আর সে কারণেই জানমালের ক্ষতি থেকে বাঁচতে উনাকে নিবৃত্ত করা হয়েছে।

খালেদা জিয়ার কর্মসূচি ও আচরণকে অস্বাভাবিক, রহস্যজনক আখ্যায়িত করে ইনু বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে তা ঠেকাতে পারেনি, বর্তমানে কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পথে, সেই জন্যে তিনি তড়িঘড়ি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। যাতে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আসে এবং ফাঁসি কার্যকর না হয়।

তথ্যমন্ত্রী আরো বলেন, উনি (খালেদা জিয়া) জেএসসি পরীক্ষার ধার ধারলেন না, উনি মুসল্লী ইজতেমার ধার ধারলেন না, এত অমানবিক আচরণ কেন? এত গোর্য়াতুমি কেন? উনি কি এই তিন দিনে সরকারের পতন চেয়েছিলেন? এই অস্বাভাবিক আচরণের পিছনে রহস্য রয়েছে।

ইনু নাশকতার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে বলেন, পুলিশ আরো কঠোর হবে। পৃথিবীতে যে পদ্ধতিতে নাশকতা দমন করা হয় সেই পদ্ধতিতে দমন করা হবে। সেখানে মুখ দেখে দল দেখে তোয়াক্কা করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ