1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, ১৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১২
  • ১৫৩ Time View

যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় টর্নেডোর আঘাতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অঞ্চলে কমপক্ষে ১৭ বার টর্নেডোর হানার খবর পাওয়া গেছে। গত শুক্রবার টেনেসি, অ্যালবামা এবং ইলিনয়ে আঘাত হানা টর্নেডোগুলো মিলিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে সাতটি অঙ্গরাজ্যে ৬৫টি টর্নেডো হানা দিয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ইন্ডিয়ানা, কেন্টুকি, মিসৌরি, ওহিও এবং ইলিনয়ে আরো ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিধ্বংসী টর্নেডোগুলো বজ্রসহ ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানে। ভয়ঙ্কর রকমের বজ্রপাত হয়েছে কোথাও কোথাও।

শুক্রবারের ঝড়ে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ নানাভাবে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, শুক্রবার অ্যালবামার ম্যাডিসন কাউন্টিতে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে পড়ে অনেকে আহত হয়েছে। গাছাপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিকল হয়ে গেছে।

ইন্ডিয়ানার জেফারসন কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়েছে, চেলসি শহরের অনেক বসত বাড়ি একেবারে অদৃশ্য হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ