1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত, আহত ২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

train mমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর উদয়ন এঙপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ যাত্রীবাহী ৬ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার গভীর রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও মনু রেলওয়ে স্টেশনের মাঝখানে চকশালন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে রাত পৌনে ৩টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করা হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটা বেজে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ