1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

অবরোধ অব্যাহত থাকবে: রিজভী আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

rizvi26৫ জানুয়ারি কর্মসূচি পালনে বাধা দেয়া, নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচিঅব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার বিকালে গুলশানের একটি বাড়ি থেকে বিএনপি নেতা অবরোধ অব্যাহত রাখার কথা সাংবাদিকদের জানিয়েছেন। নয়া পল্টন থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বুধবার ভোররাতেই গোপনে হাসপাতাল ছাড়েন তিনি।

রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছে ।

তিনি দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্বকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও গুলশানে তার কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সোমবার অবরোধ ডাকার পরদিন জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ