1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

অর্থমন্ত্রীর কাছে পে-কমিশনের প্রতিবেদন পেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ১২৪ Time View

govt0সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছেন ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন পে-কমিশন। এতে সর্বনিম্ন ধাপের মূল বেতন ৮ হাজার ২০০ টাকা আর সর্বোচ্চ ধাপে ৮০ হাজার টাকা সুপারিশ করা হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্ট তুলে দেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী বলেন, এটি একটি ভালো রিপোর্ট। সরকার খুশি মনে এ নতুন বেতন কাঠামো ২০১৫-১৬ অর্থবছর অর্থাৎ আগামী ১ জুলাই থেকে কার্যকর করবে।

প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে ১৬টি স্কেল গ্রেড রাখা হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়া, গৃহনির্মাণ ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

বর্তমানে ২০০৯ সালে প্রণয়ন করা বেতন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ মূল বেতন ৪৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা। আর এ কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ