1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ

ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: মির্জা আলমগীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

fakrullসরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, গুম ও দলন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবেনা। জুলুম নির্যাতনের মাধ্যমে চেপেবসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের ভালূকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম বাচ্চু এবং তার স্ত্রী ও দুই শিশু কন্যাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মির্জা আলমগীর বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ তার স্ত্রী ও শিশু কন্যাদেরকে হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আজ জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। তাদের এই বর্বর শাসনের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদেরকে টিকিয়ে রাখা।

তিনি বলেন, উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে বর্তমান অবৈধ সরকার কর্তৃক বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে।

তিনি অবিলম্বে স্ত্রী, দুই শিশু কন্যাসহ শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাচ্চু’র হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ