1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার প্রতিদ্বন্দ্বীর নাম শাহরুখ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ১৭২ Time View

nowajবলিউডের তিন সেরা খানের সঙ্গে অভিনয় স্বপ্ন দেখেন বহু তারকাই৷ কিন্ত্ত ক’জনই বা পারেন সেই স্বপ্ন পূরণ করতে? ‘কিক’-এ সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন, ‘তলাশ’-এ আমির খানের পাশাপাশি তার প্রতিভার ঝলকও দেখার সুযোগ পেয়েছিলেন দর্শক৷ এবার শাহরুখের সঙ্গে টক্করের পালা৷ হ্যাঁ, নওয়াজউদ্দিন সিদ্দিকির কথা হচ্ছে৷

যত দূর জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে শাহরুখের সঙ্গে ‘রাইজ’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি৷ রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই ছবিতে অবশ্য নাওয়াজ অভিনয় করার কথা প্রথম থেকে ছিল না৷ প্রথমে অফারটা যায় ফারহান আখতারের কাছে৷ কিন্ত্ত ফারহানের সময় পেতে সমস্যা হচ্ছিল৷ ফারহান এই মুহূর্তে ‘রক অন টু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত৷ সেই শ্যুটিং-এর মাঝে সময় বের করে এই ছবির কাজ করার কথাও হয়েছিল৷ কিন্ত্ত শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় অফার গেল নওয়াজের কোর্টে৷ ভালো অভিনেতা হিসাবে আগেই পরিচিতি লাভ করেছিলেন৷ এখন বলিউডের মূলধারার বাণিজ্যিক ছবির ভিলেনের চরিত্রেও পরিচালকের পছন্দের তালিকায় তিনি৷ তবে শাহরুখের ছবিতেও তিনিই প্রধান ভিলেন কি না, তা এখনও জানা যায়নি৷ তবে নাওয়াজকে বলিউডের সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে, ভক্তদের এমন স্বপ্ন যে পূরণ হতেই চলেছে, তা মোটামুটি নিশ্চিত৷- ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ