1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

চাকরিতে যোগ দিতে গিয়ে যুবক নিখোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

mirsoraiনতুন চাকরিতে যোগদান করতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নজরুল ইসলাম (২২) নামের এক যুবক।

তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের হোসেনুর জামানের ছেলে। চারদিন ধরে নিখোঁজ দাবি করে তার বড় ভাই একরামুল হক মিরসরাই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

একরামুল হক জানান,‘গত বুধবার সকাল ৭টায় চট্টগ্রামের শীতলপুর এলাকায় একটি বেসরকারি কনটেইনার ডিপোয় নতুন চাকুরিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয় নজরুল। কিন্তু তিনি সেখানে যোগ দেয়নি। পরে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার পর্যন্ত সম্ভাব্য নানা জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি। পরে থানা পুলিশের শরণাপন্ন হয়েছি।’

নিখোঁজ নজরুল ইসলামের বাবা হোসেনুর জমা জানান, ‘আমার ছেলের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। কোনো ধরনের ঝুট-ঝামেলায়ও সে জড়ায়নি।  হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের সকলে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।’

এ বিষয়ে জানতে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়াকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ