1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে খালেদার জনসভা ১৩ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
  • ৯৭ Time View

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে  জনসভা করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।image_108796_0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কাঁচপুর বালুর মাঠ। তবে বিকল্প স্থান হিসেবে শহরের ডিআইটিতে বঙ্গবন্ধু সড়ক ও জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামকে রাখা হয়েছে।

জানা গেছে, দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসমাবেশ করার ইচ্ছা পোষণ করেছেন।

জেলা বিএনপি ওই সমাবেশের আয়োজন করবে। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমানসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা কাঁচপুরসহ শহরের দুটি স্থান পরিদর্শন করেন। দুয়েকদিনের মধ্যে জনসভার স্থান চূড়ান্ত করে জানানো হবে। তবে সব কিছু নির্ভর করছে অনুমতির ওপর।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের পর খালেদা জিয়া আসতে চাইলেও সমাবেশের অনুমতি না দেয়ায় তিনি আসতে পারেননি। অবশ্য পরে খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারের বাড়িতে গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ