1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

share28সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আধাঘণ্টার মাথায় বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সূত্র মতে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেঙ (এঙ) সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ) সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ এবং ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৫ পয়েন্টে এসেছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত থাকে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ১৩৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টা ১ মিনিটে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৪৬ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৩০টির এবং  অপরিবর্তিত থাকে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ