1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রংপুরে জামায়াত-শিবিরের কর্মীসহ ৬৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৯৮ Time View

arrest28রংপুরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১০ কর্মীসহ ৬৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

রংপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, কোতয়ালী থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের একজন এবং মিঠাপুকুরের বিভিন্ন স্থান থেকে ৯ কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া একই সময়ে হত্যা, ডাকাতি, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, চুরিসহ বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ