1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

৪৯০ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ১২৪ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রীড়া খাতকে প্রাধান্য দিয়ে দেশে ৪৯০টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী পিছিয়ে থাকা ফুটবল এবং হারিয়ে যাওয়া গ্রামভিত্তিক খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দেন এবং যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে প্রচার-প্রচারণা বাড়ানোর নির্দেশ দেন।

তিনি বলেন, যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ বাড়ানোর উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে দেশের যুব ও ক্রীড়া খাতকে স্থবির করে রেখেছিল। তবে আওয়ামী লীগ খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, দেশে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নতুন নতুন স্টেডিয়াম নির্মাণসহ খেলাধুলায় মেয়েদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, এ উন্নয়নের ধারা ধরে রাখার জন্য গ্রামভিত্তিক খেলাধুলার প্রতি আরো মনোযোগ দিতে হবে।

প্রধানমন্ত্রী দেশের বেকার যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ