1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে হাভিয়ের মাচেরানোর আকস্মিক পদত্যাগ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন লুইস ফিগো বাংলা নববর্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বিস্তারের আশঙ্কা ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে শহুরে নারীদের জীবনসংগ্রাম ও সামাজিক চাপের চিত্রায়ণ ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ দ্বিতীয় দফার আলোচনাতেও মার্কিন দলের নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব: পোপ লিও ইসরাইলের ১৩ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী

২১ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতেই হরতাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ১০২ Time View

nahid30শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২১ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করার জন্যই জামায়াত ৩ দিন হরতাল দিয়েছে। এটি  জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য বড় আঘাত।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেএসসি, জেডিসি পরীক্ষা ২০১৪ বিষয়ক এক জরুরী পর্যালোচনা সভায় তিনি কথা বলেন।

সভায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মো. সোহরাব হোসাইন, এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগমসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত-শিবির ১৯৭১ সালে হত্যা, গুম, খুন ও লুটতারাজসহ মানবতাবিরোধী নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। আজ তারা আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। মানবতাবিরোধী অপরাধের কারণে কোর্ট এসব ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে ন্যায্য রায় দিয়েছে।

তিনি বলেন, সবাই জানে গত ৫ বছর ধরে ১ নভেম্বর (বন্ধ হলে পরবর্তী খোলার দিন) জেএসসি,জেডিসি পরীক্ষা শুরু হয়। এ বছরও আমরা ৩ মাস আগে ২ নভেম্বর পরীক্ষা শুরুর রুটিন ঘোষণা করেছি। আমাদের কোমলমতি পরীক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই পরীক্ষার জন্য প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ