1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

সরকারের মদদে নয়াপল্টনে বোমা হামলা: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১৪৫ Time View

fakrul1বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোববার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা হামলার  ঘটনায় সরকারের মদদ ছিল। ওই দিন পুলিশ কোনো ভূমিকাই পালন করেনি। এতে ওই ঘটনায় সরকারের মদদের বিষয়টি পরিস্কার হয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে  ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওই বোমা হামলায় আমাদের ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। তখন তো সেখানে কোন পুলিশকে দেখা যায়নি। আর আজকে যখন ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়েছে, তখন পুলিশ তাদেরকে আটক করে তুলে নিয়ে যাচ্ছে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘এ সরকার দুর্নীতিবাজ সরকার। পুলিশ বাহিনীকে সরকার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যত অনিয়ম আছে সরকার একে একে সব করে যাচ্ছে। সরকার নির্যাতন-নিপীড়ন করে টিকে থাকতে চায়। দেশ বাঁচানো স্বার্থে তাদের হটাতে হবে।’

তিনি বলেন, ‘এ অবৈধ সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নেই। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ