1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের কাছে ৪ রানে হারলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৯ Time View

mohila c54দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটের ফাইনালে জয়ের খুব কাছাকাছি গিয়েও পাকিস্তানের কাছে ৪ রানে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের ফলে এশিয়ান গেমসের স্বর্ণ জিতলো পাকিস্তান।

শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ ওভারে ৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশের নারীরা ৩৮ রান করতে সক্ষম হয়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৬ উইকেটে ৯৭ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন বিসমা মারুফ। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়াও জাহানারা, সালমা ও ফাহিমা ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দিনের সেরা বোলার রুমানা আহম্মেদ।

এর আগে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা। আর চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তানি মেয়েরা।

বাংলাদেশ দল : শাহনাজ পারভীন, আয়েশা রহমান, ফারজানা হক, লতা ম-ল, সালমা খাতুন, রুমানা আহম্মেদ, শায়লা শারমিন, জাহানার আলম, পান্না ঘোষ, ফাহিমা খাতুন ও নুজহাত তাসনিয়া।

পাকিস্তান দল : মারিনা ইকবাল, জাভিরিয়া খান, বিশমা মারুফ, নাইন আবিদি, কানিতা জলিল, নিদা দার, আসমাভিয়া ইকবাল, সিদরা নওয়াজ, সাদিয়া ইউসূফ, সানা মীর ও সুমাইয়া সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ