1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

ইশারায় আরশী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৪ Time View

আমাদের গানের আকাশে ছোট্ট তারা আরশী। এরই মধ্যে সে নিজের জ্যোতি ছড়াতে শুরু করেছে। আরশীর একক অ্যালবাম ‘ইশারা’ এরই  মধ্যে নজর কেড়েছে সঙ্গীত পিয়াসী শ্রোতাদের।

ইজি মিউজিক ভিশনের ব্যানারে সঙ্গীতশিল্পী আরশী জোয়ারদারের গাওয়া গান নিয়ে ‘ইশারা’ অ্যালবামটি এখন পাওয়া যাচ্ছে অডিও বাজারে। ‘ইশারা’ নামের এই অ্যালবামে নয়টি গানের একটি হলো নজরুল গীতি। বাকি আটটি শ্রুতিমধুর গানের গীতিকার হলেন- শহিদুল্লাহ ফরায়েজী, ডাবলু জোয়ারদার, নীহার আহমেদ, শেখ ফরিদা ফাহানা, জীবন মাহমুদ ও রবিন আহমেদ। অ্যালবামের ‘অকারণে’ শিরোনামের গানটি এরই মধ্যে তরুণ প্রজন্মের কাছে সমাদৃত হয়েছে । অ্যালবামের অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘বয়স আমার ঊনিশ কুড়ি’, ‘মেঘে ঢাকা রোদ্দুর’, ‘আর কিছু চাইনা মন’,   ‘কোন এক বিকেলে’ ও ‘মন ভালো নেই’। অ্যালবামটির একমাত্র নজরুল গীতি ‘মদির আবেশে কে চলে’ গানটি আরশী গেয়েছে চমৎকার করে। এই গানটি গেয়ে সে তার মেধার পরিচয় দিয়েছে। উল্লেখ্য আমাদের দেশে নজরুল গীতির কোন শিল্পীর কণ্ঠে এই গানটি শোনা যায়নি। শুধু তাই নয়, নজরুলের এই ক্লাসিক গানটি অডিও অ্যালবামেও বিরল। আরশীর এই অ্যালবামের প্রতিটি গানে সুর করেছেন বেলাল খান, কম্পোজ করেছেন এফ এ সুমন।

নিজের গাওয়া গান ও অডিও অ্যালবাম নিয়ে আরশী বলেন, আল্লাহর মেহেরবাণী ও আমার মা-বাবার আগ্রহে সেই পাঁচ বছর বয়স থেকে সঙ্গীত সাধনা করে আসছি। আমার গানের প্রথম গুরু লিমা আন্টি। এরপর শিশু একাডেমীতে গান শিখেছি। মাঝে ইভালীনা ও লালন স্যারের কাছে তালিম নিয়েছি। এরপর নজরুল ইনস্টিটিউট থেকে পাশ করে বর্তমানে ওস্তাদ তৌহিদ-উন-নবী স্যারের কাছে নজরুল গীতি শিখছি। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। শ্রোতার আমার অ্যালবামটি সানন্দে গ্রহণ করেছেন বলে আমি ভীষণ খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ