1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এমিরেটস ও ইতিহাদের টিকেট বিক্রি করবে না আটাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৫ Time View

আগামী ১ মার্চ থেকে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজের টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)।

ট্রাভেল এজেন্সির টিকেট বিক্রির ওপর কমিশন বাতিলের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নেয়।

সোমবার রাজধানীতে আটাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আটাবের সভাপতি এম এ মোহাইমিন সালেহ।

সংগঠনের মহাসচিব শেখ আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

আটাব সভাপতি বলেন, এমিরেটস ও ইতিহাদ কর্তৃপক্ষ কমিশন বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এ দু’টি এয়ারলাইন্সের সব টিকেট বিক্রি বন্ধ থাকবে। শুধু তাই নয় তাদের সব কার্যক্রমে অসহযোগ ঘোষণা করছি।

তিনি বলেন, এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটিও গঠন করে।কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার আগেই তড়িঘড়ি করে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ কমিশন প্রথা বন্ধের মতো একটি অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ