1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার টলিউড মাতাচ্ছেন নিপুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৫৪ Time View

ঢালিউডের পর এবার টলিউড মাতাচ্ছেন নিপুণ আক্তার। ওপার বাংলার বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিটি কবে মুক্তি পাবে তা অবশ্য এখনো স্থির হয়নি। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে নিপুণ।

বাংলাদেশের সুপারস্টার নিপুণ আক্তার কিন্তু এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন অভিনয় করার আদৌ কোনো পরিকল্পনা তার ছিল না। নিপুণ পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে, তাও আবার সাত সাগরের পাড়ে রাশিয়ার মস্কোতে। অভিনয়ে আসার আগে কাজ করেছেন মার্কিন মুলুকের একটি ওষুধ প্রস্ততকারক কোম্পানিতে।image_98462_0

কিন্তু ২০০৬ সালে বাংলাদেশে বেড়াতে এসে নেহাৎই শখে ঢুকে পরেন সিনেমা জগতে। এরপর আর ফিরে তাকাতে হয়নি নিপুণকে। গত ৮ বছরে ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু’বার। নিপুণ অভিনয় করেছেন বাংলাদেশের দুই বড় বড় তারকাদের মধ্যে দু’জন – মান্না এবং সাকিব খানের সঙ্গে।

নিপুণ জানান, তিনি অপেক্ষা করছেন তার ফিল্মি ক্যারিয়ারের সব চেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটির মুক্তির জন্য। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘একাত্তরের মা জননী’ সিনেমাটিই তার ক্যারিয়ারের মাইলস্টোন হতে পারে বলে অনুমান নিপুণের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ