1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজালালে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৪ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ১১ কেজি ৬৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
তবে স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।image_98345_0

কাস্টমসের পরিদর্শক মোস্তফা জামান জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, কাস্টমস কর্তৃপক্ষের কাছে আগে থেকেই তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। তাই ফ্লাইটটি অবতরণের পর উড়োজাহাজের ক্যাপ্টেনের সহায়তায় এতে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দীনের নেতৃত্বে কাস্টমসের একটি দল। তারা উড়োজাহাজের ২১-ই সিটের কুশনের নিচ থেকে বাদামি রঙের স্কচটেপ মোড়ানো সাত-আটটি প্যাকেট উদ্ধার করে। পরে এসব প্যাকেট খুলে ১০০টি স্বর্ণের বার পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ