1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল ‘যিশু সদৃশ’ ছবি নিয়ে বিতর্কে পড়ে ডিলিট করলেন ট্রাম্প বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী

ফিরোজা বেগমের পরিবারকে সমবেদনা জানালেন খালেদা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৩ Time View

উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত-শিল্পী ফিরোজা বেগমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসায় গিয়ে সমবেদনা জানান খালেদা।

মঙ্গলবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার প্রমুখ।image_97777_0

খালেদা জিয়া এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং তাদের প্রতি সমবেদনা জানান।

পরে ড. ওসমান ফারুক সাংবাদিকদের কাছে সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “ফিরোজা বেগমের চলে যাওয়া এটা অপূরণীয় ক্ষতি।আজকে শোকের দিন। কারণ তিনি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের বরেণ্য শিল্পী ছিলেন।তার শূণ্যতা পূরণ হবে কি না সন্দেহ আছে। অথচ এই গুণী শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানোর যেমন প্রয়োজন ছিল তা করা হয়নি। তাকে রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত করা প্রয়োজন ছিল। তা হয়নি। এটা দুঃখজনক।”

এ সময় মরহুমের ভাই সাবেক সচিব আসাফ-উদ- দ্দৌলা, ছেলে হামিম আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার বিকালে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে ফিরোজা বেগমকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ