1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে না: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮১ Time View

suranjit0আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে না। বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেজ্ঞদের ডাকা হবে।

আজ বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সুরঞ্জিত সেন বলেন, আজ কমিটি যাচাই-বাছাই করে বিল চূড়ান্ত করেছে। দু-একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়া হবে।

ব্রিফিংয়ে সংসদীয় কমিটির সদস্য জিয়াউল হক মৃধা বলেন, জাতীয় পার্টি শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল তারা বিলের বিরোধিতা করবে। কিন্তু আলাপ-আলোচনার পর দেখা গেছে, এই বিল নিয়ে বাইরে যে আলোচনা-সমালোচনা চলছে, সেটা ঠিক না। বিল পর্যালোচনা করে দেখা গেছে বিলটি সঠিক। স্বাধীন বিচার বিভাগের জন্য এই আইনের প্রয়োজন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ