1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

রংপুরে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১২ Time View

রংপুর মহানগরীর দর্শনায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার নাম আব্দুল্লাহ আল মামুন (৩৮)।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে গ্রামীণ ব্যাংক দর্শনা শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের লাশ তার শয়ন কক্ষ থেকে রশিতে ঝোলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।image_97560_0

তিনি জানান, মামুনের বাড়ি চুয়াডাঙ্গায়। সোমবার দিনের বেলা মামুন তার স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে শশুড়বাড়ি বগুড়ায় যান। সেখানে স্ত্রী ও পুত্রকে রেখে রাত ৮টায় রংপুর আসেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কর্মকর্তা কর্মচারীরা।

কী কারণে এই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। মামুন দর্শনা মোড়ের রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

ব্যাংকের একাধিক কর্মকর্তা কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংকের জোনাল ম্যানেজার রেজাউল করিম, দুই দিন আগে ময়মনসিংহে বিনা কারনে বদলি করে দেন মামুনকে। এতে ভেঙে পড়েন মামুন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে মামুন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ