1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

সহজ হচ্ছে আমেরিকার ভিসার আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৯ Time View

আমেরিকার ভিসার আবেদন প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনকারী অনলাইনে আবেদন করে নিজের পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করে নিতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় যেকোনো সহায়তার জন্য কল সেন্টারে ফোন করে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সহায়তা নিতে পারবেন।
image_97545_0
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নতুন নিময় চালু হবে। কল সেন্টার রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে।

সোমবার ঢাকাস্থ আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মার্কিন পররাষ্ট্র দফতরের কনসুল্যার বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি সচিব মিশেল থোরেন বন্ড। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড লে এবং প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার মনিকা শাই উপস্থিত ছিলেন।

নতুন নিময় চালুর উদ্দেশ সম্পর্কে মিশেল থোরেন বন্ড বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠী বাড়ছে এবং আমেরিকায় যাওয়ার জন্য ভিসার আবেদনও বাড়ছে। এ কারণে ভিসা প্রাপ্তি সহজ করার জন্য ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

তিনি জানান, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭০ হাজার ভিসার আবেদন জমা পড়ে, এর মধ্যে ৩০ হাজার জনের ভিসা অনুমোদন করা হয়। এর মধ্যে প্রায় দুই হাজার শিক্ষার্থী ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশেল থোরেন বন্ড জানান, ভিসা প্রদান নীতিমালার সঙ্গে আবেদন সামঞ্জস্যপূর্ণ না হলে ভিসার আবেদন বাতিল করা হয়।

নতুন নিময় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, নতুন পদ্ধতিতে www.USTravelDocs.com/bd ওয়েব ঠিকানায় লগইন করে ভিসা আবেদনকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন ওয়েবসাইট ও কল সেন্টার থেকে বাংলা ও ইংরেজিতে তথ্য দেওয়া হবে। এতে ভিসার আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া আরো সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ