1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বেড়েছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৯১ Time View

hasina pmপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করায় আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আজ পাসের হার দাঁড়িয়েছে ৯২ শতাংশ। এই মেধাবী ছেলে-মেয়েদের ফেল করার প্রশ্নই আসে না। শুধু তাদের দরকার শিক্ষার পরিবেশ, তা আমরা তৈরি করেছি।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘গার্লস অ্যান্ড উইমেন লিটারেসি অ্যান্ড এডুকেশন : ফাউন্ডেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। শিক্ষা নীতিমালা বাসত্মবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, নারীদের ক্ষেত্রে বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছি। আমরা প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটাতে পরিকল্পনা নিয়েছি, যাতে বাড়ির খেয়ে ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য আমাদের দেশের শিক্ষার্থীরা যেন দেশের ঐতিহ্য-সংস্কৃতি রক্ষা করে বিশ্বের সঙ্গে সমান তালে চলতে পারে তেমনভাবে শিক্ষিত করে তোলা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসাক্ষরতায় চ্যাম্পিয়ন ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লিটারেসি অ্যাওয়ার্ড তুলে দেন।

নারী শিক্ষায় বাংলাদেশের সাফল্য জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইউনেস্কো সদর দপ্তর থেকে এ বছর বাংলাদেশকে এ সম্মেলন আয়োজনের দায়িত্ব দেয়া হয়। এ সম্মেলনে ৩৬টি দেশের প্রতিনিধি অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ