1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৭ Time View

BSF-border1হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর নিযার্তনে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি ব্যাবসায়ী নিহত হয়েছে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান ওই এলাকার জফির উদ্দিনের ছেলে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে আমিনুর রহমানসহ কয়েক জন ভোরে ৮৯১নং সীমান্ত মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের একটি টহলদল তাদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে গেলেও আমিনুর রহমান বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ তাকে নিযার্তনের পর সীমান্তের এপাড়ে ফেলে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আমিনুরকে মৃত ঘোষণা করেন। আমিনুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ