1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৮ Time View

ebকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক বৈঠকে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়া হয়। সকালে পৌনে ৮টার দিকে শুরু হওয়া এই বৈঠক চলে বেলা ১১টা পর্যন্ত।

বৈঠকে প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিলে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার তাতে অনুমোদন দেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে না। এমনকি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের দলীয় টেন্টেও অবস্থান করতে পারবেন না।
 
এদিকে আজ সোমবার ইবিতে ছুটি শেষ হচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার হলগুলো খুলে দেয়া হবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু যায়নি।

বৈঠকে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ