1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

সংবিধানের ষোড়শ সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭১ Time View

parlament2বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে জাতীয় সংসদে উথাপন করা হলো সংবিধানের ষোড়শ সংশোধনী বিল। রবিবার জাতীয় সংসদের দিনের কার্যসূচির শেষ ভাগে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

এরপর বিলটি পরীক্ষার জন্য  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব করেন আইনমন্ত্রী। পরে কণ্ঠভোটে তার প্রস্তাব গৃহীত হয়। কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

চলতি অধিবেশনেই বিল পাস হবার ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে- বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তার জবাবদিহিতা থাকা সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে মর্মে আশা করা যায়’।
আরো বলা হয়েছে, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের ন্যায় উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহিতার নীতি বিশ্বের অধিকারংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান আছে।’ এর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাবে জাতীয় সংসদ।

বিএনপি  নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটসহ বিভিন্ন পক্ষ অনেক আগ থেকেই এ বিলের বিরোধিতা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ