1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

শিগগিরই স্বল্পমূল্যে প্রত্যন্ত অঞ্চলে হাইস্পিড ইন্টারনেট: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৭ Time View

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি করতে শিগগিরই স্বল্পমূল্যে প্রত্যন্ত অঞ্চলে হাইস্পিড ইন্টারনেট নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে ‘শ্রেষ্ঠ তথ্য বাতায়ন সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা জানান।
image_97321_0
এসময় জাতীয় তথ্য বাতায়ন নাগরিক সেবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে বলে দাবি করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য বাতায়ন সাধারণ মানুষের জন্য অনেক সেবার দরজা খুলে দিয়েছে। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রি পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিসটেন্ট কান্ট্রি ডিরেক্টও কেএএম মোর্শেদ সহ বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গ্রামের একজন কৃষককে এক সময় একটি জমির পর্চা পেতে নানা হয়রানির শিকার হতে হতো। কিন্তু এখন এটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে একদিনেই দেয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে দেশের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মোট ৩৪ পি বাতায়নকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ বিভাগীয় পোর্টাল এ মোট তিনটি পুরস্কার পায় বিভাগীয় পোর্টাল, খুলনা। শ্রেষ্ঠ জেলা পোর্টাল হিসেবে ১৫টি পুরস্কার, শ্রেষ্ঠ উপজেলা পোর্টাল হিসেবে ৯টি এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পোর্টাল হিসেবে প্রতি বিভাগ থেকে একটি পুরস্কার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ