1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

যেকোনো বই বাজেয়াপ্তের সমর্থন করি না : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭০ Time View

muhithঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একটি বই যতো বাজেই হোক না কেন তা বাজেয়াপ্তের সমর্থন করি না। বরং নতুন করে বই লেখা যেতে পারে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার চত্বরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে আয়োজিত ‘মহানগর বই উৎসব ২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যদি ঘৃণা প্রকাশ করতে হয় তবে আপনাদের উচিত আরেকটি বই লেখা। আপনারা লেখেন না কেন? আমি এ ধরনের সেন্সরশিপের পক্ষে নই।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রনজিত কুমার বিশ্বাস ও জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মোঃ হাফিজুর রহমান।

৪৫টি প্রকাশনী সংস্থার অংশগ্রহণে গণগ্রন্থাগার চত্বরে আজ শুক্রবার থেকে শুরু হওয়া বই উৎসব চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের উপ-প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বাজেয়াপ্তের দাবি উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ