1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ডিসিসি নির্বাচনের সময় দ্বিগুণ করতে সংসদে বিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪২ Time View

ঢাকায় নবগঠিত দুই সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের সময় দ্বিগুণ করতে সংসদে একটি আইনের প্রস্তাব (বিল) আনা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রোববার প্র্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। প্রস্তাবটি পাশ হয়ে আইনে পরিণত হলে নির্বাচন আয়োজনের সময়সীমা ৯০ দিনের বদলে ১৮০ দিন হবে।

রোববার ‘‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১২’’ নামের বিলটি উত্থাপিত হলে এর পরীক্ষা-নিরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করে দুটি সিটি করপোরেশন গঠন করা হয়  এবং দুটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান করে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১১’ পাশ হয় গত বছরের ২৯ নভেম্বর। গত ১ ডিসেম্বর আইনটি কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ