1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এডিবি’র সঙ্গে সাড়ে ১২ কোটি ডলার ঋণ চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ১২৩ Time View

adbপৌরসভার উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ১২ কোটি ৫০ লাখ ডলারের ( প্রায় ১ হাজার ৮৭২ কোটি ৪৭ হাজার টাকা) ঋণ চুক্তি করেছে সরকার। ‘তৃতীয় নগর সুশাসন ও অবকাঠামো উন্নতিকরণ’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এ প্রকল্পের আওতায় ৩১টি পৌরসভায় সুশাসন, অবকাঠামো উন্নয়ন এবং সেবা প্রদান কার্যক্রম উন্নত করা হবে।

প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ চুক্তিতে সই করেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।

ইআরডি সূত্র মতে,  ৬ বছর মেয়াদী এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুনে। মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬০০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৭২৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৮৭২ কোটি ৪৭ হাজার টাকা। ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ঋণটি পরিশোধ করা যাবে ২৫ বছরে। এতে সুদের হার ধরা হয়েছে ২ শতাংশ।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩১টি পৌরসভার সক্ষমতা বাড়বে। এর আগে ৫৪টি পৌরসভায় প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হিগুচি বলেন, বাংলাদেশের বড় বড় শহরগুলোতে উন্নত নাগরিক অবকাঠামো গড়ে তুলতেই এ ঋণ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ