1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব: তোফায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ১৪৮ Time View

tofayel.26বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব। আমার মতো তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মীর পক্ষে তার বিষয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না। 

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সফররত ডি-৮-এর মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ মুসাভির সৌজন্য বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রসঙ্গত, গত রবিবার লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ কুলাঙ্গারের দল বলে মন্তব্য করেন। 

তোফায়েল আহমেদ বলেন, একজন বঙ্গবন্ধু এ দেশে ছিলেন বলেই তার (তারেক রহমান) বাবার জন্ম (প্রেসিডেন্ট) হয়েছে, মা-ও মন্ত্রী (প্রধানমন্ত্রী) হয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু খালেদা জিয়াকে অনেক স্নেহ করতেন। ১৫ আগস্ট জন্মদিন পালন করে তিনি অমানুষের পরিচয় দিয়েছেন। 

ডি-৮ এর মহাসচিবের সাথে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ডি-৮-ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র স্বল্পোন্নত দেশ হওয়া সত্বেও যে পরিমাণ শুল্ক সুবিধা পাওয়ার কথা। তা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ডি-৮ মহাসচিবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ