1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

খোকার বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৮০ Time View

অবৈধ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে ঢাকার সাবেক মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।image_95576_0

রোববার বেলা ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। গত বৃহস্পতিবার দুদকের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়।

মামলায় বাকি আসামিরা হলেন- ডিসিসির (উত্তর) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, সাহাবুদ্দিন সাবু, কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
মাহবুবুল আলম জানান, ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এলাকা অবৈধভাবে দোকানের জন্য বরাদ্দ দেয়ার অভিযোগ তদন্ত করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরশেরন মেয়রের দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ