1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ভাষাসৈনিক মতিনের অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ১০২ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মজিদ ও আবদুল মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান। তবে অবশ হওয়া অংশটি কাজ করতে আরো সময় দরকার বলে জানান আব্দুল মজিদ।image_95249_0

বুধবার আব্দুল মতিনের মস্তিষ্কের জমাট বাধা রক্ত অপসারণ করা হয়। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মাথায় অস্ত্রপাচার করা হয়েছে।

গুলবদন নেসা মনিকা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আব্দুল মতিনের শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আব্দুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এর আগে সোমবার দুপুরে ব্রেন স্ট্রোক করার পর রাজধানীর সাতমসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না বলে জানান আব্দুল মতিনের সহধর্মিনী গুলবদন নেসা মনিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ