1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

মাঠে নামলেন সুয়ারেজ, জয় পেল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ১৩৫ Time View
ঘরের মাঠে বড় জয় পেল বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের মতো বড় বড় তারকাদের উপস্থিতিতে ৬-০ গোলে ক্লাব প্রীতি ম্যাচে লিওনকে হারিয়েছে। এই ম্যাচটি উপভোগ করেছেন প্রায় সাড়ে ৭২ হাজার দর্শক।

ম্যাচের প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে দেয় মেসি এবং নেইমার। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। জোড়া গোল করেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের ১২ ও ৪৪ মিনিটে গোল দুটি করেন তিনি।image_94914_0

অবশ্য ম্যাচের প্রথম তিন মিনিট পর গোল করেন লিওনেল মেসি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের দশ মিনিটে (৫৫ মিনিট) গোল করেন মুনীর আল হাত্তাদি। ৭৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই তরুণ ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ষষ্ঠ গোলটি করেন সান্দ্রো রামিরেজ।

লিভারপুল থেকে এ মৌসুমে বার্সায় যোগ দেওয়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামানো হলেও তিনি বার্সার হয়ে প্রথম ম্যাচে তেমন কোনো জাদু দেখাতে পারেননি।

ঘরের মাঠে বড় জয় পেল বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের মতো বড় বড় তারকাদের উপস্থিতিতে ৬-০ গোলে ক্লাব প্রীতি ম্যাচে লিওনকে হারিয়েছে। এই ম্যাচটি উপভোগ করেছেন প্রায় সাড়ে ৭২ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক।

ম্যাচের প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে দেয় মেসি এবং নেইমার। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। জোড়া গোল করেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের ১২ ও ৪৪ মিনিটে গোল দুটি করেন তিনি।

অবশ্য ম্যাচের প্রথম তিন মিনিট পর গোল করেন লিওনেল মেসি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের দশ মিনিটে (৫৫ মিনিট) গোল করেন মুনীর আল হাত্তাদি। ৭৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ন করেন এই তরুন ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ষষ্ঠ গোলটি করেন সান্দ্রো রামিরেজ।

লিভারপুল থেকে এ মৌসুমে বার্সায় যোগ দেওয়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামানো হলেও তিনি বার্সার হয়ে প্রথম ম্যাচে তেমন কোনো জাদু দেখাতে পারেননি। -ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ