1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সফটওয়্যার রফতানি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় ও বেসিস জোটবদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ১২২ Time View

২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সফটওয়্যার রফতানি বাড়াতে  লাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বেসিস সভাপতি শামীম আহসান জানিয়েছেন, সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুন কারওয়ান বাজারস্থ বেসিস কার্যালয় পরিদর্শনে এসে এই সম্মতি জানিয়েছেন।image_94917_0

তিনি বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরকে আইসিটি ডেস্কের দায়িত্ব দিলে তিনি একদিকে যেমন বিদেশে বাংলাদেশ ব্র্যান্ডিং করতে পারবেন, পাশাপাশি বিদেশে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি বাজার তৈরি ও সম্প্রসারণ করতে পারবেন। এছাড়া বেসিসের ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডিংয়ের আওতায় বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টর বিদেশে তাদের ব্রান্ডিং করতে পারবে।

বেসিস সূত্র জানিয়েছে, বেসিস কার্যালয় পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুনের সঙ্গে অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, যুগ্ম-সচিব মো. আতিকুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সহ-সভাপতি শুভাশীষ বোস, বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন আহমদ পাটোয়ারি ও ডেপুটি কো-অর্ডিনেটর হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে বেসিসের পক্ষ থেকে পরিদর্শন শেষের বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি শামীম আহসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, নির্বাহী পরিচালক সামি আহমেদ, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা ও আরিফুল হাসান।

অনুষ্ঠানে বেসিস এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান বাজারের অবস্থা তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ