1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সংগ্রাম সম্পাদকসহ চারজনকে জবাব দেয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ১১০ Time View

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের জবাব দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।

সোমবার  সংশ্লিষ্ট চারজন হাজির হলে ট্রইব্যুনাল-১ এ আদেশ দেন।image_94795_0

সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ, সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক হাজির হন।  প্রথম তিনজনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী এম আই মশিউজ্জামান। অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা তার পক্ষে নিজেই শুনানি করবেন বলে জানান।

বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে গত ৩ আগস্ট রুল জারি করেন ট্রাইব্যুনাল।

‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমাণ্ডারের নাম শুনিনি’ এবং ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’ শিরোনামে  সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদন আজহারের পক্ষে ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করতে গেলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ