1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ১১৩ Time View

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।image_94790_0

সোমবার ভোররাতে সীমান্তবর্তী টেকনাফ সাবরাং মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাজিরপাড়া বিওপি চৌকির হাবিলদার শামসুর রহমানের নেতৃত্বে জওয়ানরা নাফনদীর সীমান্তবর্তী টেকনাফ সাবরাং মগপাড়া এলাকায় অভিযান চালায়।

তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় দেড় কোটি টাকা- উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, আপাতত এসব ট্যাবলেট বিজিবি ব্যাটলিয়নে জমা রাখা হবে। পরে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ