1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সেরা দশ বুলেটিন তালিকায় নেই সময়, টোয়েন্টফোর আর যমুনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ১১২ Time View

সংবাদ প্রচারের ক্ষেত্রে মিশ্র ঘরানার চ্যানেলগুলোর সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না দেশীয় সংবাদভিত্তিক চ্যানেল। চলতি বছরের ৩০তম সপ্তাহের (১৯-২৫ জুলাই) টিআরপির সেরা দশ বুলেটিন তালিকা সে কথাই জানান দিচ্ছে। ওই সপ্তাহের সেরা দশ বুলেটিনের তালিকায় ছয়টিই মিশ্র চ্যানেলের। বাকি চারটি সংবাদভিত্তিক  চ্যানেলের। তালিকায় জায়গা পায়নি সময়, টোয়েন্টিফোর এবং যমুনা টেলিভিশনের কোনো বুলেটিনের।image_94627_0

সেরা দশ বুলেটিনের মধ্যে শীর্ষস্থানে রয়েছে চ্যানেল আই-এর ২৫ জুলাই প্রচারিত সান্ধ্যকালীন বুলেটিন। দ্বিতীয় স্থানে রয়েছে ১৯ জুলাইয়ের বাংলাভিশন সংবাদ।

এটিএন নিউজের ১৯ জুলাইয়ের নিউজ আওয়ার এক্সট্রা রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে এনটিভির ২২ জুলাইয়ের মধ্যাহ্নের খবর।  তালিকায় যৌথভাবে পাঁচ নম্বরে রয়েছে ২২ জুলাই একাত্তর টেলিভিশনে সকাল ৯টার সংবাদ সংযোগ এবং সকাল ১০টার দেশযোগ।

২১ জুলাই দুপুর ১২টায় প্রচারিত মধ্যাহ্নের জি নিউজ রয়েছে ছয় নম্বরে।

২৫ জুলাইয়ের রাতের সংবাদ নিয়ে এনটিভি রয়েছে সাত নম্বরে। আট নম্বরেও রয়েছে এনটিভির আরেকটি বুলেটিন দেশের খবর। এটি প্রচার হয় ২৩ জুলাই।

২৪ জুলাই রাত সাড়ে ৮টায় ইনিডপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত সারাদিন ছিল তালিকার সর্বশেষ বুলেটিন।

তালিকায় সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে একাত্তর সুবিধাজনক অবস্থানে থাকলেও তাদের অবস্থান চার নম্বর অবস্থানের পর। এদিক থেকে এটিএন নিউজ ভালো করেছে। তবে, সবাইকে অবাক করেছে সেরা দশ বুলেটিনের তালিকায় সময়, টোয়েন্টিফোর ও যমুনার জায়গা না পাওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ