1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ১৮২ Time View

কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগের মামলায় চার্জ গঠন শুনানির জন্য ২৭ জানুয়ারি  দিন ধার্য করেছেন আদালত।image_94324_0

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত এ দিন ধার্য করেন।

এ বছরের ৩০ এপ্রিল আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে প্রথম স্ত্রী কিংবা সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের ৬(৫)(বি) ধারার অপরাধ।  এই মামলাটি দায়ের করেন।

মামলায় দ্বিতীয় বিয়ের কাবিননামা দাখিল করার পাশাপাশি ওই বিয়ের কাজি মওলানা মো. নাছির উদ্দিনকে মামলায় স্বাক্ষীও করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই রুমি লামিয়ার পরিবারের কাছে যৌতুক দাবী করে আসছিল। সর্বশেষ ২০ লাখ টাকা যৌতুক না দিলে রুমি অনন্য বিয়ে করার হুমকি দেয়।

লামিয়া তার অভিযোগে আরো বলেন রুমির চাহিদামতো যৌতুক না দেওয়ায় রুমি ২০১২ সালের ২৪ অক্টোবর আমেরিকা প্রবাসি জনৈকা কামরুননেসাকে দ্বিতীয় বিয়ে করে।

এর আগে লামিয়ার দায়ের করা মামলায় ২০১৩ সালের ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি। ওইদিনই তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেন আদালত।

গত ২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির সঙ্গে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। একমাত্র সামস তাবরীজ আরিয়ানের বয়স এখন চার বছর।

এ ছাড়া ও অপর আরো একটি মামলায় গত রোববার ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে নির্যাতন অভিযোগে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান নারী ও শিশু নিযাতন মামলায় চার্জ গঠন করা হয়েছে রুমির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ