1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

মূল্যস্ফীতির বৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ১১০ Time View

সামান্য হলেও মূল্যস্ফীতি দিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ, যা গত অর্থবছরের শেষ মাস জুনে ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ।  মূল্যস্ফীতি বেড়েছে দশমিক শূন্য ৪ শতাংশ।image_94139_0

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  জুনে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। জুলাইতে তা বেড়ে হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। তবে খাদ্যে মূল্যস্ফীতি এ সময়ে কিছুটা কমেছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ শতাংশ, জুলাইয়ে তা কমে হয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ।

বিবিএস বলছে, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি সামগ্রী, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণসহ খাদ্যবহির্ভূত খাতের বিভিন্ন দ্রব্যের দাম বেড়েছে। এ কারণে মূল্যস্ফীতির হারও বেড়েছে।

সংবাদ সম্মেলনে বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতর। ঈদকে ঘিরে পোশাক ও গৃহসজ্জার নানা পণ্যের বাজার ছিল বেশ সরগরম। মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, গত ৫ জুন চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জুনের মধ্যে গড় মূল্যস্ফীতি ( ১২ মাসের গড়) মূল্যস্ফীতি ৭ শতাংশের কাছাকাছি এবং ২০১৫ সালের জুন শেষে তা আরও কমে আসবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জুন শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। আর মাসিক হিসাবে ৭ দশমিক ০৪ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে শুরু হলো ২০১৪-১৫ অর্থবছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ