1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার মার্কিন ড্রোন হামলায় সোমালিয়ায় নিহত চার আল শাবাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯৫ Time View

সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় চার আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুর ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ‘কে ৬০’  এলাকায় আল-শাবাবের একটি সামরিক কনভয়ের ওপর ড্রোন থেকে বোমা বর্ষণ করা হলে এই চার বিদ্রোহী যোদ্ধা নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে আল শাবাবের সদস্য এক বিদেশি যোদ্ধাও থাকতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমালিয়ার প্রতিবেশী রাষ্ট্র জিবুতিতে অবস্থিত মার্কিন ঘাঁটি এই ড্রোন হামলা পরিচালনা করে।

সোমালিয়ার পশ্চিমা সমর্থিত অন্তবর্তীকালীন সরকারের কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলে প্রদেশে এই ড্রোন হামলা চালানো হয়। প্রদেশটির অধিকাংশ এলাকা আল শাবাব নিয়ন্ত্রণ করে বলে জানায় সংবাদমাধ্যম।

ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। আল শাবাবের আন্তর্জাতিক সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে হামলায় আল শাবাবের পক্ষে লড়াইরত একজন কেনিয়ার নাগরিক নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই কেনীয় নাগরিক আল শাবাবের একজন উল্লেখযোগ্য আন্তর্জাতিক যোদ্ধা ছিলেন।

সোমালিয়ার প্রতিবেশী দেশগুলো সাম্প্রতিক সময়ে আল শাবাবের ওপর এক যোগে হামলা চালানো শুরু করলে সংগঠনটি কিছুটা কোনঠাসা হয়ে পড়ে। তারপরও তারা সম্প্রতি সোমালিয়ায় মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু হামলা পরিচালনা করে।

আল শাবাব এর আগে দাবি করে তাদের বাহিনীতে কয়েক শত বিদেশি যোদ্ধা আছে যাদের আফগানিস্তান ও ইরাকে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ