1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা এইচএসসি: রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে ১৪ শতাংশ সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ৭,১১৫ টাকা ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল বোর্ডে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪ পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী

পাবনায় ব্যবসায়ীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ১১২ Time View

পাবনার চাটমোহরে প্রণব সাহা (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।image_90723_0

পুলিশ জানায়, চাটমোহর পৌর সদরের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী প্রণব সাহাসহ তিনজন। তারা পৈলানপুর বটতলার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা ৭-৮ জন ছিনতাইকারী রশি দিয়ে পথরোধ করে।

এসময় ছিনতাইকারীরা  তিনজনকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে বেদম মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রণব সাহাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রণব সাহা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে এবং রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। আহত দুই জন নিহতের দোকানের কর্মচারী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, হত্যার সঠিক কারণ উদঘাটন করা যায়নি। তবে পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ